পাবনার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় আবারও বুধবার বন্ধ ঘোষণা

আফতাব হোসেনঃ পাবনা জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় আবারও বুধবার বন্ধ ঘোষণা করা হয়েছে। তীব্র শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকায় ২২ জানুয়ারি বন্ধ ঘোষণা করা হয়েছিল। টানা তৃতীয় দিনের মতো বুধবার (২৪ জানুয়ারি) পাবনা জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১হাজার ১শ ৩৬টি প্রাথমিক বিদ্যালয় ও ৫শ ২৮টি মাধ্যমিক বিদ্যালয়। পাবনা জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালীর ২৩ জানুয়ারি স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে নির্দেশনা জারি করা হয়েছে। পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজার স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই পরবর্তীতেও বিদ্যালয়গুলো বন্ধ করা হবে বলে জানিয়েছেন পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা ও জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার