পাবনার পাঁচটি আসনে নৌকার বিজয়
শিশির ইসলাম ঃ গতকাল ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে আওয়ামী লীগের পাঁচ প্রার্থী জয়ী, পাবনা-১ আসনে মোট ভোট কেন্দ্র
১২৫ সকল কেন্দ্রের ফলাফলে ৯৩,৩০০ ভোট পেয়ে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুল হক টুকু নৌকা প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম
প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইদ ট্রাক মার্কা প্রতিকে পেয়েছে ৭২,৩৪৩ ভোট। নৌকা বেসরকারি ভাবে ২০,৯৫৭ ভোটের ব্যবধানে
বিজয়ী হয়েছে। পাবনা দুই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টানা দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আহমেদ ফিরোজ কবির। এ আসনে মোট ভোট কেন্দ্র ১০৮ টির ফলাফল অনুযায়ী নৌকা প্রতীক পেয়েছে ১,৬৫,৮৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনএস প্রার্থী ডলি সায়ন্তনী নোঙ্গর প্রতীকে পেয়েছেন ৪,৩৮২ ভোট। নৌকা বেসরকারি ভাবে ১,৬১,৪৬০ ভোটে বিজয়ী হয়েছে। পাবনা তিন আসনে টানা চতুর্থ বারের মতো নৌকা প্রতিক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে আলহাজ্ব মকবুল হোসেন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৭৬ টি। সবকয়টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী নৌকা প্রতিক পেয়েছ ১,১৯,৪৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব আব্দুল হামিদ মাষ্টার সতন্ত্র প্রার্থী ট্রাক
প্রতিকে ১,০০,১৩৯ পেয়েছে ১৯,৩৩০ ভোটে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছে নৌকা। পাবনা চার আসনে মোট ভোট কেন্দ্র ১২৯ টি। সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর পুত্র গালিবুর রহমান শরীফ (নৌকা) প্রতিকে ১,৬৭,৪৪৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাঞ্জাব আলী বিশ্বাস-স্বতন্ত্র (ঈগল) ১৪,৬৬২ ভোট পেয়েছেন। নৌকার প্রার্থী
গালিবুর রহমান শরীফ ১,৫২,৭৮১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। পাবনা পাঁচ (সদর) মোট ভোট কেন্দ্র ১৬৩ টি। প্রাপ্ত কেন্দ্রের সংখ্যা ১৬৩
হতে নৌকা প্রতিকে ১,৫৭,২৬০ ভোট পেয়ে টানা চতুর্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন গোলাম ফারুক প্রিন্স । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের ওয়ার্কাস পার্টির হাতুড়ি প্রতীকের জাকির হোসেন পেয়েছেন ৩,৩১৬ ভোট। নৌকা প্রতিক ১,৫৩,৯৪৪ হাজার বেশি ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী
হয়েছেন। উল্লেখ্য রবিবার ভোর ৪ টায় পাবনা সদর উপজেলা মিলনায়তন থেকে ব্যালট পেপার বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম ও নির্বাহী অফিসার শামীমা সুলতানা সহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। জেলার ৫টি আসনের ৭০১ টি ভোট
কেন্দ্রের দায়িত্ব পালন করেছেন প্রায় ১৮শ ৭৩ জন পুলিশ এবং সাড়ে ৮ হাজার আনসার সদস্য। কেন্দ্রের আশেপাশেই টহলরত অবস্থায় ছিলেন সেনাবাহিনী,
বিজিবি, র্যাব, পুলিশ ও টহলরত ভ্রাম্যমান আদালত
সিএনএফ টিভি।

Comments
Post a Comment