হাজী মজিবুর রহমান টিপুর দাফন সম্পন্ন

বিশেষ প্রতিনিধিঃ পাবনার সুপরিচিত হাজী মজিবুর রহমান টিপু গতকাল বৃহস্পতিবার ২৫ জানুয়ারি ঢাকা লালমাটিয়া শাহী বিবি জামে মসজিদে জোহর নামাজ আদায়রত অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৭৮) বছর। তিনি স্ত্রী ও ৩ সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে তার পরিবার ও এলাকায় গভির শোকের ছায়া নেমে এসেছে। আজ শুক্রবার ২৬ জানুয়ারি তার গ্রামের বাড়ি জামালপুর জেলার ইকবালপুর গ্রামের ইকবালপুর হাই স্কুল মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন অত্র মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মাজেদ। তারপর তাকে জামালপুর সদর গোরস্থানে দাফন করা হয়। হাজী মজিবুর রহমান টিপু ১৯৫২ সাল থেকে আনুমানিক ৫০ বছর ধরে পাবনার ঐতিহ্যবাহী মিষ্টির দোকান প্যারাডাইসের প্রতিষ্ঠালগ্ন থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন এবং তিনি শালগড়িয়া ৭ নং ওয়ার্ডে প্যারাডাইসের নিজ বাসভবন পাবনায় বসবাস করতেন। টিপু জামালপুরের মৃত আব্দুল মজিদের ছেলে ও পাবনা প্যারাডাইসের সত্বাধীকারি আবু সাঈদ নুরুল আমিন সোহেলের বড় মামা। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্যারাডাইস পরিবারের পক্ষ থেকে তার ভাগ্নে সোহেল, বাংলাদেশ ড্রাগ এন্ড কেমিস্ট কেন্দ্রীয় পরিচালক ও প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক আব্দুর রশিদ মিয়া, জেলা যুবলীগের সভাপতি আলী মুর্তজা বিশ্বাস সনি, জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক শিবলী সাদিক ও জেলা কৃষকলীগের কার্যকরী ১ নং সদস্য তোফাজ্জল হোসেন মামুন। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার