অসহায় শীতার্তদের মাঝে প্রধানমন্তীর উপহার কম্বল বিতরণ

বিশেষ প্রতিনিধিঃ পাবনার অসহায়, দুঃস্থ ও শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ করলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক উপ-কমিটির সদস্য, আমরা কজন মুজিব সেনার কেন্দ্রীয় সদস্য ও রাষ্ট্রপতির ছেলে আরশাদ আদনান রনি। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছেন। তারই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার ১৮ জানুয়ারি দুপুর ১২ টায় রনির সার্বিক তত্বাবধানে প্রথমে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু পৌর বিনোদন পার্কে ও পরে বেলা ১ টায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তন স্বাধীনতা চত্বরে দুস্থ, ছিন্নমূল, অসহায়, দরিদ্র ও শ্রমজীবী প্রায় সাড়ে ৫ হাজার জন মানুষের মাঝে ১ টি করে মোট সাড়ে ৫ হাজার কম্বল বিতরণ করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রকিব হাসান টিপু, সদস্য মোস্তাক আহমেদ আজাদ, আনিসুজ্জামান দোলন, রফিকুল ইসলাম রুমন, সরদার ফারুক হোসেন, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল আ (গাফ্ফারী রাসেল), জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত , জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আজিজ, পাবনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম সোহেল, জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সাকিরুল ইসলাম (রনি), পাবনা জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মোঃ ইমরুল হাসান রন্টি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য, শাওন রেজা খান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি খাদেমুল ইসলাম মামুন, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুদ রানা কালা বাবু, ৯ং ওয়ার্ড আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মমিনুল হক, প্রমূখ। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার