সাঁথিয়ায় মদপানে যুবকের মৃ*ত্যু
জালাল উদ্দিনঃ
পাবনার সাঁথিয়ায় মদপানে নিজাম উদ্দিন(৪৬) নামে এক যুবকের মৃ*ত্যু হয়েছে। সে উপজেলার করমজা ইউনিয়নের করমজা মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে গত মঙ্গলবার (৯জানুয়ারী) সকাল সাড়ে
৮টার দিকে নিজাম স্থানীয় একটি দোকান থেকে মদ কিনে বাড়িতে নিয়ে এসে পান করেন। অতিরিক্ত মদপানের কারণে কিছুক্ষণ পর তিনি অসুস্থ্য হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে দ্রুত পাবনা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সে
বিকেলে মারা যায়। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে বুধবার (১০জানুয়ারী) লা*শ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিএনএফ টিভি।

Comments
Post a Comment