পাবনায় বাক্প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
বিশেষ প্রতিনিধি :
পাবনার আটঘরিয়া উপজেলায় এক বাক্প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মো. আসাদুল ইসলামের (৪০) বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. মিন্টু প্রামাণিক আটঘরিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে আটঘরিয়া উপজেলার তারাপাশা গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার সময় অভিযুক্ত ব্যক্তি তাঁর পরনের কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ভুক্তভোগীর স্বজনেরা বিষয়টি জানতে পেরে অভিযুক্তের কাছে ঘটনার বিষয়ে জানতে চান। পরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযুক্ত মো. আসাদুল ইসলাম আটঘরিয়া উপজেলার তারাপাশা গ্রামের মো. রিকাত সরদারের ছেলে।
এ বিষয়ে আটঘরিয়া থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর বাবা।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুজ্জামান জানান, অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের প্রক্রিয়া ও অভিযান অব্যাহত রয়েছে।
সিএনএফ টিভি।

Comments
Post a Comment