পাবনায় মাদকবিরোধী অভিযানে আটক ৫ মাদকসেবী

স্টাফ রিপোর্টার : পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে পাঁচ মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১৮ অক্টোবর) পাবনা সদর থানার লস্করপুর ও আতাইকুলা থানার বনগ্রাম এলাকার বিভিন্ন মাদক স্পটে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলাম এবং ইশরাত তাসনিম বর্ষার নেতৃত্বে পৃথক অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন পাবনা শহরের দিলালপুর এলাকার মোসতাক হোসেন (৪৩), ঘরনাগরা এলাকার জাফর শেখ (৪০), রামানন্দপুর এলাকার হবিবর (৪০), পৈলানপুর এলাকার আব্দুল হাকিম (৫০) এবং আতাইকুলা থানার পূর্ব বনগ্রাম এলাকার রফিকুল ইসলাম (৩০)। অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনার পরিদর্শক তারেক মাহমুদ, উপপরিদর্শক মো. জামালুর রহমান ও উপপরিদর্শক সোহান ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। পরে আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। অভিযানের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, অক্টোবর মাসে ১৮ তারিখ পর্যন্ত মাদক অপরাধের কারণে মোট ৭৪ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের আগ্রাসন রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় সিজার করাতে গিয়ে প্রাণ গেল বিলকিসের—