পাবনায় আল আমিন বস্ত্রালয়ের উদ্বোধন করলেন ইলিয়াস আহমেদ হিমেল রানা
প্রতিবেদক: দাউদ শেখ :
পাবনায় ফিতা কেটে ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে পাবনার বিশিষ্ট ব্যাবসায়ী দোকানটির স্বত্বাধিকারী জাহিদ হাসান বাবুর ‘আল আমিন বস্ত্রালয়’ নামে একটি নতুন পোশাকের দোকানের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টায় শহরের হ্যাপির গলিতে এইচ প্লাজা মার্কেটে দোকানটিতে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে দোকানটির উদ্বোধন করেন জেলা যুবদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইলিয়াস আহমেদ হিমেল রানা।
উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এয়ার শপিং কমপ্লেক্সের নামাজঘরের ইমাম রফিকুল ইসলাম।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাসুদ রানাসহ মার্কেটের বিভিন্ন দোকানের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সিএনএফ টিভি
আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ

Comments
Post a Comment