এমপি শিমুল বিশ্বাসের উদ্যোগে এডওয়ার্ড কলেজে দুই বিষয়ে মাস্টার্স চালু

এসএম আদনান উদ্দিন : পাবনার ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং মার্কেটিং বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স ফাইনাল) কোর্স চালু হয়েছে। পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের উদ্যোগ ও প্রচেষ্টায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে এ দুই বিষয়ে মাস্টার্স কোর্স চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কমিটির সুপারিশ এবং একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অধিভুক্তি-সংক্রান্ত ফি জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এ উদ্যোগে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখায় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল আউয়াল বলেন, এমপি মহোদয়ের উদ্যোগে প্রতিষ্ঠানটি নতুন মাত্রা পেয়েছে। শিক্ষার্থীদের মানোন্নয়নে তাঁর অগ্রণী ভূমিকার ফলে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ও মার্কেটিং বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালুর সুযোগ তৈরি হয়েছে। এ জন্য কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা ইলিয়াস আহমেদ হিমেল রানা বলেন, এ দুটি বিষয়ে মাস্টার্স কোর্স চালু হওয়ায় শিক্ষার্থীদের সামনে উচ্চশিক্ষার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। শিক্ষার পরিসর সম্প্রসারণে ভূমিকা রাখার জন্য সংসদ সদস্য শিমুল বিশ্বাসকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। অন্যদিকে, পাবনা জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সরকারি এডওয়ার্ড কলেজের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী কামরুজ্জামান প্রিন্স বলেন, শিক্ষার্থীবান্ধব ও সেশনজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদল বদ্ধপরিকর। ক্যাম্পাসে চাঁদাবাজি, সন্ত্রাস ও বহিরাগতদের দৌরাত্ম্য বন্ধ করে পড়ালেখাবান্ধব পরিবেশ গড়ে তুলতে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে। কলেজ-সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এ দুটি বিষয়ে মাস্টার্স কোর্স চালুর ফলে পাবনা ও আশপাশের এলাকার শিক্ষার্থীরা স্থানীয় পর্যায়েই উচ্চশিক্ষার সুযোগ পাবেন। এতে অন্য জেলায় গিয়ে পড়াশোনা করার প্রয়োজন ও ভোগান্তি কমার পাশাপাশি সরকারি এডওয়ার্ড কলেজে উচ্চশিক্ষার পরিসর আরও বিস্তৃত হবে। সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় সিজার করাতে গিয়ে প্রাণ গেল বিলকিসের—