পাবনায় বিশ্ব মান দিবস উদযাপন
পিপ :
নানা আয়োজনে পাবনায় বিশ্ব মান দিবস উদযাপন করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএসটিআই পাবনা আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. জাহেদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পাবনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রহমান, স্কয়ার শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি এমজি আরিফুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার সভাপতি এবিএম ফজলুর রহমান এবং পাবনা সদর উপজেলা বিএনপির সদস্যসচিব রেহানুল ইসলাম বুলাল।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফিরোজ আলী।
এ সময় পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফরিদুল ইসলাম, পরিচালক আলহাজ শফিকুল ইসলাম খান ও সাইফুল ইসলাম লিটনসহ জেলার শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্যাবের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সিএনএফ টিভি
আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ

Comments
Post a Comment