জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি হলেন আব্দুল নাহিদ মিয়া

স্টাফ রিপোর্টারঃ দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন পাবনার কৃতি সন্তান, মাই টিভি পাবনার জেলা প্রতিনিধি আব্দুল নাহিদ মিয়া। উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি দীর্ঘ ৮ বছর ধরে জাতীয় সাংবাদিক সংস্থার পরিকল্পনা সচিবের দায়িত্ব পালন করেছেন এবং সংগঠনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গত ১১ আগস্ট এক ভার্চুয়াল সভায় সংগঠনের সভাপতি মোছাঃ আছিয়া আক্তার ও মহাসচিব মোঃ আলমগীর গনি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। সভায় জানানো হয়, সাংবাদিক আব্দুল নাহিদ মিয়া জাতীয় সাংবাদিক সংস্থার উন্নয়ন, সাংগঠনিক কর্মকাণ্ড ও সাংবাদিক সমাজের স্বার্থে নিরলসভাবে কাজ করে আসছেন। তার সততা, দক্ষতা ও নেতৃত্বগুণ সংস্থাকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করেছে। সভাপতি ও মহাসচিব আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি আরও বেশি উদ্যম ও আন্তরিকতার সাথে কাজ করে সাংবাদিক সমাজের কল্যাণে উল্লেখযোগ্য অবদান রাখবেন। জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে সাংবাদিক আব্দুল নাহিদ মিয়ার সাফল্য ও মঙ্গল কামনা করা হয়েছে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার