পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে পাবনার দুই কারখানাকে জরিমানা

রহমতুল্লাহ দোলন : পাবনা, ২৯ এপ্রিল ২০২৫ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের তদারকিতে সম্প্রতি দুটি পৃথক কারখানায় অভিযান পরিচালনা করে পরিবেশের ক্ষতি সাধনের প্রমাণ পাওয়ায় জরিমানা আরোপ করা হয়েছে। ১. সাগর কটন মিল পাবনার সুজানগর উপজেলার ভবানীপুরে অবস্থিত “সাগর কটন মিল” নামক একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশগত ছাড়পত্র ব্যতিরেকে এবং প্রয়োজনীয় বিধিনিষেধ না মেনে উৎপাদন কার্যক্রম পরিচালনার অভিযোগে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মাহবুবুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ১৯৯৫ সালের আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা পরিমাণ Environmental Damage Assessment (EDA) বাবদ ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে, যা বাংলাদেশ সরকারের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ২. আলফা এগ্রো ফুডস একইভাবে, পাবনা সদর উপজেলার মাধপুর মৌজায় অবস্থিত “আলফা এগ্রো ফুডস” কারখানার বিরুদ্ধেও পরিবেশ ছাড়পত্র ও বিধিবিধান লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় জরিমানা আরোপ করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা ক্ষতিপূরণ পরিশোধের নির্দেশ প্রদান করে পরিবেশ অধিদপ্তর। উল্লেখ্য, দুই প্রতিষ্ঠানকেই তাদের কার্যক্রম পরিচালনায় পরিবেশগত ন্যূনতম মানদণ্ড নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় ভবিষ্যতে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। উক্ত বিষয়ক চিঠিগুলোতে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের অনুলিপি পাঠানো হয়েছে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার