পাবনা মহিলা মাদরাসায় দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীদের সংবর্ধনা

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হাজী ইঞ্জিনিয়ার আবুল কাশেম মহিলা আলিম মাদরাসায় সোমবার (২২ জুলাই) অনুষ্ঠিত হয়েছে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। পরীক্ষায় উত্তীর্ণ ও মেধাবী ছাত্রীদের সম্মানে আয়োজিত এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহীন আলম। সঞ্চালনায় ছিলেন উপাধ্যক্ষ মাওলানা লুৎফর রহমান আল ফারুকী। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনের উদ্বোধনী বক্তব্য দেন মাওলানা নাজমুল হুদা। শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন শামীমা সুলতানা। আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে বক্তব্য দেন দারুল উলুম মারকাযিয়া দাখিল মাদরাসার সুপার জাহিদুল ইসলাম এবং চরশিবরামপুর দাখিল মাদরাসার সুপার ফুরকানুল হামিদ। এসময় এ+ প্রাপ্ত ছাত্রীদের পক্ষ থেকে কয়েকজন ছাত্রী আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। অধ্যক্ষ ও অতিথিবৃন্দ উত্তীর্ণ ছাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা জানান। অনুষ্ঠানটি শেষ হয় বিশেষ মোনাজাতের মাধ্যমে। এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা জাগিয়ে তোলে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের প্রতি অনুপ্রাণিত করে। #সিএনএফ-টিভি

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার