পাবনা এনএসআই’র সফলতায় কেমিক্যাল যুক্ত ভেজাল দুধ ধ্বংস

আব্দুল মোমিন সাগর : পাবনার চাটমোহর উপজেলায় প্রাণ কোম্পানির ডিপোতে কেমিক্যাল মিশ্রিত ভেজাল দুধ উৎপাদনের বিরুদ্ধে জেলা এনএসআই-এর তথ্যের ভিত্তিতে এবং সার্বিক তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। রোববার সকাল ৯টা থেকে বিকেল ৩টা ২০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে প্রাণ কোম্পানির তিন কর্মচারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি কেমিক্যাল মিশ্রণে জড়িত আরও ছয়জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের করেছে চাটমোহর থানা। অভিযুক্তদের পরিচয়: ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত প্রাণ কর্মচারীরা হলেন: ১. মোঃ শামসুল ইসলাম (৩৬), পিতা- শহীদ আলী সরদার, সাং- জন্তিহার, ফরিদপুর, পাবনা। ২. মোঃ নাজমুল হোসাইন (২৮), পিতা- ফজলুল হক, সাং- করমজা পূর্বপাড়া, সাঁথিয়া, পাবনা। ৩. মোঃ জহির রায়হান (২৭), পিতা- মোজাম্মেল মণ্ডল, সাং- চরাচিথুলিয়া, শাহজাদপুর, সিরাজগঞ্জ। চাটমোহর থানায় দায়েরকৃত মামলার আসামিরা: ১. সাইদুল ইসলাম (৪৫), পিতা - শাহাদত হোসেন ২. খলিলুর রহমান (৬৫), পিতা- সেকেন্দার ৩. লিটন হোসেন (১৯), পিতা - সাইদুল ইসলাম ৪. নিজাম উদ্দিন (৫০), পিতা - হযরত ৫. রুবেল আহমেদ (২০), পিতা - খবির উদ্দিন ৬. মাজেদা (৩৪), পিতা - রিফাজ আলী (সবাই লাঙ্গলমোড়া, চাটমোহর, পাবনা এলাকার বাসিন্দা) উদ্ধার ও ধ্বংস: অভিযানে প্রায় ৫০-৬০টি ড্রাম ভর্তি সোডা, হাইড্রোজেন পার অক্সাইড, সয়াবিন তেল, পাউডার, আঠা সহ বিভিন্ন ভেজাল উপকরণ জব্দ করা হয়। এছাড়া ৩০০০ লিটার কেমিক্যাল মেশানো ভেজাল দুধ ধ্বংস করা হয়। গোয়েন্দা তথ্য ও অভিযান: জেলা এনএসআই, পাবনার তিনজন কর্মকর্তা গত ২০-২৫ দিন ধরে গোপনে অনুসন্ধান করে ভেজাল দুধ উৎপাদনের সত্যতা নিশ্চিত করেন। এরপর এনএসআই পাবনার উপপরিচালক বিষয়টি জেলা প্রশাসক ও চাটমোহর উপজেলা প্রশাসনকে অবহিত করেন। তাদের সমন্বিত উদ্যোগেই এই সফল অভিযান পরিচালিত হয়। প্রশংসিত উদ্যোগ: চাটমোহর এলাকার দীর্ঘদিনের একটি সংঘবদ্ধ অসাধু চক্রের বিরুদ্ধে এই অভিযান পরিচালনার মাধ্যমে পাবনা জেলা এনএসআই একটি সাহসী ও জনস্বার্থসংশ্লিষ্ট উদ্যোগ গ্রহণ করেছে। এ ধরনের কার্যক্রমে জেলা জুড়ে এনএসআই-এর ভূমিকাকে সাধারণ মানুষ ও প্রশাসনের মধ্যে প্রশংসা ও আস্থার জায়গা তৈরি হয়েছে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার