বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনী প্রতিনিধি হলেন এনামুল হক এনাম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৫ এ প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন পাবনা সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এর বিশেষ সহকারী ও সাবেক সিএসএফ সদস্য এনামুল হক এনাম। রোববার (১৭ মে) সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে নির্বাচন পরিচালনা প্রতিনিধির তালিকায় এটা প্রকাশ করা হয়। তার এই মনোনয়নে পাবনাসহ ক্রীড়াঙ্গনে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে ক্রীড়া সংগঠন ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত এনামুল হক এনাম মাঠপর্যায়ে একজন পরিচিত ও গ্রহণযোগ্য সংগঠক হিসেবে সুনাম অর্জন করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ এই নির্বাচনে প্রতিনিধি হওয়ার মাধ্যমে ক্রীড়া উন্নয়ন ও ক্রিকেট সংগঠনে তার অভিজ্ঞতা আরও কাজে লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং জেলা পর্যায়ে ক্রিকেটের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন অনেকেই। এদিকে, এনামুল হক এনামকে প্রতিনিধি নির্বাচিত করায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়ে শুভকামনা জানিয়েছেন। এ বিষয়ে শুভানুধ্যায়ীরা বলেন, “এনাম ভাইয়ের মতো একজন পরিশ্রমী, বিনয়ী ও ক্রীড়াপ্রেমী মানুষ এই দায়িত্ব পাওয়ায় পাবনার জন্য এটি গর্বের বিষয়।” বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন এনামুল হক এনাম। একইসঙ্গে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।উল্লেখ্য, পাবনা শহরের জেলাপাড়ার এই কৃতি সন্তান পাবনা জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার