পাবনায় অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার# উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী

বিশেষ প্রতিনিধি : পাবনায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে অপহরণ চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অপহৃত দুই কলেজ শিক্ষার্থীকে উদ্ধার এবং অপহরণ কাজে ব্যবহৃত ৪টি মোটরসাইকেল ও একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ঈশ্বরদী উপজেলার পিয়ারপুর এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম প্রান্ত (১৯) ও তার বন্ধু তানভীর হোসেন তন্ময় (১৮) গত ১৯ মে বিকেলে পাবনা শহরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে রাত সাড়ে ৯টার দিকে অপহরণকারীরা প্রান্তের মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের সদস্যদের কাছে কল দিয়ে জানায়, দুইজনকে একটি মেয়েসহ আটক রাখা হয়েছে। তাদের মুক্তির জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। একই সঙ্গে অপহৃতদের মারধর ও হত্যার হুমকিও দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে পাবনার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান-এর তত্ত্বাবধানে ডিবি ওসি রাশিদুল ইসলাম-এর নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার (২০ মে) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের গোপালপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের ৮ সদস্যকে গ্রেফতার এবং অপহৃত দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— রনি শেখ (২৫), জাহিদ ইসলাম হাতেম (২৫), শান্ত মিয়া (২৪), রাহাত আলী (২০), সেজান হোসেন (২৫),সাজ্জাদ হোসেন (২০), সোহেল রানা (৪০) ও রিফাত হোসেন (১৯)। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও কয়েকজন পলাতকের নাম জানা গেছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অভিযানকালে অপহরণ কাজে ব্যবহৃত ৪টি মোটরসাইকেল ও একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার হওয়া দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় পাবনা সদর থানায় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার