পাবনায় ইমাম গাযযালীর ১১ শিক্ষার্থীর নীল কমল অ্যাওয়ার্ড অর্জন

বিশেষ প্রতিনিধি : পাবনার ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজ এর ১১ জন শিক্ষার্থী বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের হলদে পাখি শাখার সর্বোচ্চ সম্মাননা “নীল কমল অ্যাওয়ার্ড” অর্জন করেছে। এ বছর জাতীয় পর্যায়ে মোট ৫৭ জন শিক্ষার্থী এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড অর্জন করে, যার মধ্যে পাবনা শহরের অনন্ত মোড়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সুরাইয়া সুলতানা নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়ে শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভকামনা জানান। তিনি জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। এ সময় তিনি শিক্ষার্থীদের নিজের কাজ নিজে করা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, অন্যকে সহযোগিতা করা এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। অধ্যক্ষ সুরাইয়া সুলতানা তার বক্তব্যে জাতীয় কমিশনার, আঞ্চলিক কমিশনার, জেলা কমিশনারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের পেছনে সময় ও শ্রম দেওয়া শিক্ষক ও অভিভাবকদের প্রতিও ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, “আমরা দোয়া করি, তোমরা সত্যিকার অর্থে মানুষের মতো মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করবে এবং সহযোগিতার মানসিকতা নিয়ে অন্যদেরও হলদে পাখির সদস্য হতে উদ্বুদ্ধ করবে।” এ অর্জনে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মহলে আনন্দের পরিবেশ বিরাজ করছে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার