পাবনায় দায়িত্ব নিলেন নতুন এসপি ছুফি উল্লাহ

পিপ (পাবনা) : পাবনার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মোঃ ছুফি উল্লাহ। আজ বৃহস্পতিবার (০৭ মে) সকালে তিনি পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর নতুন কর্মস্থলের দায়িত্বভার গ্রহণ করেন। নবাগত পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান পাবনার বিদায়ী পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ। জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়। দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের সঙ্গে পরিচিত হন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রাথমিক আলোচনা করেন। তিনি পাবনা জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মশিউর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) রেজিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার লাবিব আব্দুল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদ। এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, নতুন পুলিশ সুপারের নেতৃত্বে পাবনা জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রম আরও গতিশীল হবে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার