সাঁথিয়ায় ৯০০ পিস ইয়াবাসহ আটক ১
স্টাফ রিপোর্টার :
পাবনার সাঁথিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পাবনা জেলা কার্যালয়।
মঙ্গলবার (১২ মে) দুপুরে সাঁথিয়া থানাধীন আমাইকোলা বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির পরিদর্শক মো. আব্দুর রহিমের নেতৃত্বে একটি অভিযানিক দল এমএম ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় বাস থেকে ৯০০ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়।
অভিযানে মো. ফারুক প্রামানিক (৪০) নামে একজনকে আটক করা হয়। তিনি সাঁথিয়া উপজেলার সিলন্দা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. আবুল কালাম।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় সাঁথিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর।
সিএনএফ টিভি।
Comments
Post a Comment