রিমান্ডের জিজ্ঞাসাবাদে পাবনায় গোয়ালঘর থেকে অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার : পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে একটি বার্মিজ ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। অস্ত্র মামলায় গ্রেপ্তার এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (৭ মে) গভীর রাত প্রায় ১টা ২০ মিনিটে পাবনা সদর উপজেলার চর তারাপুর ইউনিয়নের সুখচর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, পাবনা থানায় দায়ের হওয়া অস্ত্র আইনের মামলার আসামি মো. জাহাঙ্গীর হোসেনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দেন। পরে তার দেখানো স্থান অনুযায়ী সুখচর গ্রামের একটি নির্মাণাধীন টিনশেড গোয়ালঘরে তল্লাশি চালিয়ে গোবর রাখার বস্তার ভেতর থেকে একটি বার্মিজ ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এর আগে একই আসামির কাছ থেকে একটি বিদেশি রিভলভার, একটি ওয়ান শুটার গান, ৩৬ রাউন্ড ৭.৬২ মিলিমিটার তাজা গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রেজিনূর রহমান জানান, জেলা পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর নির্দেশনায় অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র সরবরাহ ও চোরাচালানের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও অস্ত্র উদ্ধারে ডিবি পুলিশের একাধিক টিম অভিযান অব্যাহত রেখেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা। সিএনএফ টিভি

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার