পাবনার ১২ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
এসএম আদনান উদ্দিন :
পাবনা জেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শামীম হোসেন হৃদয়ের নির্দেশনায় মঙ্গলবার (৬ মে) সকাল থেকে শহরসহ বিভিন্ন উপজেলায় একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কর্মসূচির আওতায় সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা সরকারি কলেজ, পাবনা সিটি কলেজ, পাবনা ইসলামিয়া কলেজ, আমিনা মুনসুর বালিকা উচ্চবিদ্যালয়, বেড়া সরকারি কলেজ, আরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দোগাছি কলেজ, খতিব আব্দুল জাহিদ স্কুল অ্যান্ড কলেজ এবং মাওলানা কছিমউদ্দিন স্মৃতি উচ্চবিদ্যালয়সহ মোট ১২টি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়।
প্রতিটি প্রতিষ্ঠানে ১০টি করে মোট ১২০টি ফলজ গাছের চারা রোপণ করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে শামীম হোসেন হৃদয় বলেন, এই উদ্যোগ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, তারেক রহমান-এর পরিকল্পনা অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে তারা এই বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করছেন।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সিএনএফ টিভি।
Comments
Post a Comment