পাবনা ইয়াং জার্নালিস্ট ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

পিপ : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে পাবনায় ইয়াং জার্নালিস্ট ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ৩মে বেলা ১১টায় ক্যাফে পাবনা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান। প্রধান অতিথি ফজলুর রহমান নবম ওয়েজবোর্ড সঠিকভাবে বাস্তবায়ন করার দাবী জানান। এ ছাড়া সকল ভয়ভীতির উর্ধ্বে থেকে দায়িত্ব পালনের আহবান জানান। এছারাও তরুন সাংবাদিকদের নির্ভয় হয়ে কাজ করার জন্য অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। সংগঠনের সভাপতি তারেক খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনি ইমরানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা ও ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার আহমেদ মোস্তফা নোমান। এছাড়াও আরও বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি আরকে আকাশ, অনলাইন পত্রিকা এরোমনি প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক মাহবুবুল আলম ফারুক, দৈনিক স্বাধীন মত'র পাবনা জেলা প্রতিনিধি আব্দুল কাইয়ুম তমাল, দৈনিক স্পষ্টবাদী'র সহকারী সম্পাদক রবিউল ইসলাম রনি, তরুন সাংবাদিক সাদমান সাকিব, রেজা নাবিল, সাদাত বাহার, দৈনিক সরেজমিন বার্তার পাবনা জেলা প্রতিনিধি হৃদয় হোসেন নীরব, দেশ এডিশনের পাবনা জেলা প্রতিনিধি সুলাইমান হোসেন প্রমূখ। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার