পাবনায় মাদক অধিদপ্তরের অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধারসহ আটক—৪

আব্দুল মোমিন সাগর : পাবনায় মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (২৬ মে) জেলার ঈশ্বরদী ও সদর উপজেলায় এসব অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি সূত্রে জানা গেছে, ঈশ্বরদী উপজেলার নতুন রূপপুর স্কুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ টি ইয়াবাসহ আশরাফুল আলম রানা (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা ঈশ্বরদী সার্কেল। এ ঘটনায় উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ঈশ্বরদী থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। অপরদিকে, পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা সদর সার্কেলের সদস্যরা সদর উপজেলার বিভিন্ন মাদক স্পটে একাধিক অভিযান পরিচালনা করেন। এ সময় ১৫ টি ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্য আদালতের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। অভিযানে উপ-পরিদর্শক জামালুর রহমান ও উপ-পরিদর্শক সোহান প্রসিকিউশন পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, মাদকের আগ্রাসন রোধে জেলা জুড়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার