শহীদ আমিনুদ্দিন আইন কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : পাবনার ঐতিহ্যবাহী শহীদ আমিনুদ্দিন আইন কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম, শহীদ আমিনুদ্দিন আইন কলেজ শাখার উদ্যোগে আয়োজিত “নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬” অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অ্যাডভোকেট আজিজুল হক। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে বলেন, আইন শিক্ষা শুধু পেশাগত দক্ষতা অর্জনের বিষয় নয়, বরং ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। বিশেষভাবে সম্মাননা পাওয়া কৃতি শিক্ষার্থী অ্যাডভোকেট এসকে নূরুজ্জামান সাগর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে আইন শিক্ষার গুরুত্ব, পেশাগত নৈতিকতা এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের অধ্যবসায়, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক মোঃ সাইদুল ইসলাম বাপ্পীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ জাকির হোসেন খান জ্যাকির সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মেধা ও নৈতিকতার সমন্বয়ে দক্ষ আইনজীবী ও মানবিক নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষার্থীদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। শেষে অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার