এমপি শিমুল বিশ্বাসের চেষ্টায়—ওয়াই প্যাটার্ন সেতুর অনুমোদন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : পাবনার বহুল প্রত্যাশিত ওয়াই প্যাটার্ন সেতু প্রকল্প নিয়ে নতুন আশার বার্তা দিয়েছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, “Y প্যাটার্ন সেতু” প্রকল্পের প্রস্তাবটি মাননীয় প্রধানমন্ত্রী সদয় অনুমোদন করেছেন। এ ঘোষণার পর থেকেই পাবনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে পাবনার খাসচর-আরিচা-দৌলতদিয়া প্রান্তে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় জনগণ, ব্যবসায়ী মহল ও বিভিন্ন সামাজিক সংগঠন। সম্প্রতি সংসদ সদস্য শিমুল বিশ্বাস সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক আবেদনপত্রও প্রদান করেন। আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, যমুনা সেতু ও পদ্মা সেতু চালুর পর উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এলেও আরিচা-পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি রুটে এখনও তীব্র যানজট ও ভোগান্তি বিদ্যমান রয়েছে। এ অবস্থায় একটি আধুনিক Y-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ সময়ের দাবি। তিনি আরও উল্লেখ করেন, এ সেতু বাস্তবায়িত হলে ঢাকা, উত্তরবঙ্গ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মধ্যে দ্রুত, নিরাপদ ও নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। একই সঙ্গে ফেরিনির্ভরতা কমে যাবে এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সৃষ্টি হবে। ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এমপি শিমুল বিশ্বাস বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে পাবনাসহ বৃহত্তর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে দেশের যোগাযোগ ব্যবস্থার জন্য একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে অভিহিত করছেন। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার