বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পাবনায় বেলার আলােচনা সভা
স্টাফ রিপাের্টারঃ
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে পাবনায় এক আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এ অনুষ্ঠানর আয়াজন করে। বৃহস্পতিবার পাবনা শহরের দৈনিক সিনসা কার্যালয়ের লাইব্রেরী কক্ষে এ আলাচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শহীদ বুলবুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যপক মাে. বাহেজ উদ্দিন। পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে এবং ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সভাপতি এসএম মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেলার রাজশাহী ও রংপুর বিভাগের সমম্বয়ক তন্ময় কুমার সান্যাল। তিনি তাঁর প্রবন্ধ পরিবেশ দূষণের বর্তমান পরিস্থিতি, জীববৈচিত্রের সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পরিবেশ সুরক্ষায় নাগরিক দায়িত্বের বিভিন্ন দিক তুল ধরেন।
আলাচনা সভায় বক্তব্য দন সরকারি এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগের সহযােগী অধ্যাপক এসএম ফরিদ, নদী গবেষক ও পরিবেশ কর্মী ড. মনছুর আলম, শহীদ এম মনসুর আলী কলেজের পরিবেশ ও ভূগােল বিভাগের চেয়ারম্যান ড. আল আমিন, কৃষিবিদ মাে. জাফর সাদেক, শহীদ আহমদ রফিক বালিকা উচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন, হাজেরা খাতুন বালিকা উচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহানুল ইসলাম, কৃঞ্চপুর সরকারি বালিকা উচ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাছিমা খদকার, দনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মাের্শেদ বাবলা, পাবনা আদর্শ গার্লস হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক উম্মে সালমা কােহিনুর, বেলার নেটওয়ার্ক সদস্য শফিক আল কামাল, কয়রাবাড়ী উচ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ ছাইফুল ইসলাম, ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল খালক খান, উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি আলমগীর কবীর হৃদয় ,দনিক স্বদেশ প্রতিদিনর জেলা প্রতিনিধি শিশির ইসলাম, দৈনিক আজকের দপর্ণ‘র জলা প্রতিনিধি জুবায়র খান প্রিন্স, দৈনিক সিনসার বিশষ প্রতিনিধি খালেদ আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক মহিমা বিশ্বাস মাহী, সােনিয়া কিচেন‘র সত্ত্বাধিকারী নারী উদ্যােক্ত সৈয়দা সােনিয়া খাতুন, আইডিয়াল নার্সিং কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস, শিক্ষক ও মানবাধিকার কর্মী সাইদ উল ইসলাম, সাংবাদিক ও মানবাধিকার কর্মী জহুরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মুকাবিলায় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যাগ প্রয়ােজন। তারা টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশবান্ধব নীতি ও কার্যক্রম গ্রহণের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সকলকে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, পরিবেশবিদ, প্রকৃতিপ্রেমী এবং বিভিন সামাজিক ও স্বেচ্ছাসবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করন।
সিএনএফ টিভি।
Comments
Post a Comment