পাবনা সদরে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
স্টাফ রিপোর্টার :
পাবনা সদরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রোববার (১৪ জুন) পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পাবনা জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আলিমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা সদর সার্কেল পাবনা সদরের বিভিন্ন মাদক স্পটে একাধিক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ২ গ্রাম হেরোইন ও ১৯ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন রাধানগর এলাকার মো. রমজান শেখ (৫৫) এবং দ্বীপচর এলাকার মো. ইমরান হোসেন (৪০)। অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য বিজ্ঞ আদালতের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
অভিযানে উপ-পরিদর্শক মো. জামালুর রহমান ও উপ-পরিদর্শক সোহান প্রসিকিউশন প্রদান করেন।
পরে ভ্রাম্যমাণ আদালত গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। সাজা কার্যকরের জন্য তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের আগ্রাসন রোধে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সিএনএফ টিভি।
Comments
Post a Comment