পাবনায় র‌্যাবের অভিযানে বন্দুক কার্তুজ ও ইয়াবাসহ গ্রেফতার ১

আব্দুল মোমিন সাগর : পাবনার আতাইকুলা উপজেলায় অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও ৯২ টি ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সিপিসি-২ পাবনা। শনিবার (২০ জুন) ভোররাত সাড়ে ৩টার দিকে আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-১২, সিরাজগঞ্জের অধিনায়কের নির্দেশনায় কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামান (এস) বিএন-এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন ধর্মগ্রাম (ভিটি পাড়া) এলাকার মৃত হোসেন আলীর ছেলে মো. রাসেল আহম্মেদ (৩২)। অভিযানের সময় তার কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ এবং ৯২ টি নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১২ জানিয়েছে, মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে জনসাধারণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার