পাবনায় হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

আব্দুল মোমিন সাগর : পাবনার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি মোঃ পলাশ শেখ ওরফে সৌমিত্র (৩০)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার (১১ জুন) রাতে ঢাকার জসিমউদ্দিন মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্প সূত্রে জানা যায়, অধিনায়ক র‍্যাব-১২ সিরাজগঞ্জের নির্দেশনায় র‍্যাব-১২, সিপিসি-২ পাবনা এবং র‍্যাব-১, সিপিসি-৩ পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। গ্রেফতারকৃত পলাশ শেখ যশোর জেলার কেশবপুর উপজেলার ফতেপুর গ্রামের শহিদুল্লাহ মাস্টারের ছেলে। তিনি পাবনা সদর থানার হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি। র‍্যাব জানায়, গত ৪ মে সকাল ১০টা থেকে ৫ মে দুপুর আড়াইটার মধ্যে পাবনা সদর উপজেলার দিলালপুর মৌজায় হাজী মার্কেট সংলগ্ন লাকী আবাসিক হোটেলে এক নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, পলাশ শেখসহ এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা কয়েকজন সহযোগীর সহায়তায় ভুক্তভোগীকে তার পায়জামা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত নারীর বাবা শামছুল আলম বাদী হয়ে পাবনা সদর থানায় পলাশ শেখসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পাবনা সদর থানায় ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়েছে। র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগরীর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার