পাবনায় ৩শ লিটার তাড়ী ও মাদকসহ ৬ নেশাখোর আটক

স্টাফ রিপোর্টার : পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এর পৃথক অভিযানে ৩০০ লিটার তাড়ী উদ্ধার এবং বিভিন্ন মাদকদ্রব্যসহ ৬ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। সোমবার (১৫ জুন) ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের আশনা ঈদগাহ এলাকায় ডিএনসি ঈশ্বরদী সার্কেলের একক অভিযানে রবিন হোসেন (২৫) নামের এক ব্যক্তির বসতবাড়ি থেকে ৩০০ লিটার তাড়ী উদ্ধার ও জব্দ করা হয়। অভিযানের সময় রবিন হোসেন পলাতক ছিলেন। এ ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম বাদী হয়ে পলাতক আসামির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ক্রমিক নং ৩২(খ) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। এদিকে দিনব্যাপী ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার এবং পাবনা জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম এর নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে পাবনা সদর উপজেলার বিলভেদুরিয়া ও মহেন্দ্রপুর এলাকা এবং ঈশ্বরদী উপজেলার সাহাপুর, আওতাপাড়া ও চররূপপুর এলাকার বিভিন্ন মাদক স্পট থেকে ৬ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— আনিস আলী (৩০), সেলিম প্রামানিক (৬০), মনির (৪৩), সজিব প্রামানিক (৪৪), নাসিরুল ইসলাম (৪০) ও মুকুম (৫০)। ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানে মোট ৪ গ্রাম হেরোইন, ৫৪০ গ্রাম গাঁজা এবং ১৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএনসি পাবনা সদর সার্কেলের উপ-পরিদর্শক জামালুর রহমান ও উপ-পরিদর্শক সোহান এবং ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক আব্দুর রহিম ও উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক চোরাকারবার ও মাদকসেবন রোধে অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের আগ্রাসন প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার