পাবনায় আবাসিক হোটেলে পুলিশের বিশেষ অভিযান

স্টাফ রিপোর্টার : পাবনা শহর ও কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে অনৈতিক ও অসামাজিক কার্যক্রম প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে পাবনা থানা পুলিশ। শুক্রবার (১২ জুন) পাবনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নির্দেশনায় থানার কিলো-১ ও কিলো-২ টিমের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় শহরের পদ্মা আবাসিক হোটেল, হোটেল স্বপ্নের রং, হোটেল পার্ক, হোটেল ইভিনিং টাচ, হোটেল আল জেহাদ, হোটেল ছায়ানীড়, লাকি হোটেল ও প্রবাসী হোটেলের বিভিন্ন কক্ষ তল্লাশি করা হয়। একই সঙ্গে হোটেলগুলোর রেজিস্টারে লিপিবদ্ধ তথ্যের সঙ্গে অবস্থানরত অতিথিদের নাম-ঠিকানা যাচাই করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আবাসিক হোটেলগুলোতে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। পাবনা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ রোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার