পাবনায় গাঁজাসহ দুই ব্যবসায়ী আটক

আব্দুল মোমিন সাগর : পাবনার চাটমোহরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি ৮০০ গ্রাম শুকনা গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ অর্থসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ৬টার দিকে চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ বাজার এলাকার মা সুপার মার্কেট সংলগ্ন সাবিদুল কসমেটিকস ও মা মেডিক্যাল হলের মধ্যবর্তী গলিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— চাটমোহর উপজেলার সমাজ দক্ষিণপাড়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে হযরত আলী (৬০) এবং সমাজ করতকান্দী গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম (২৮)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালিয়ে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত দুইজনকে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করা হলে হযরত আলীর হেফাজতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ১ কেজি শুকনা গাঁজা এবং সাজেদুল ইসলামের হেফাজতে থাকা আরেকটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৮০০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২১ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৭২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চাটমোহর থানায় মামলা দায়ের করা হয়েছে। পাবনা জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ব্যাপারে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার