পাবনায় ১০০টি ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আব্দুল মোমিন সাগর : পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০টি ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেল আনুমানিক পৌঁনে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনার একটি আভিযানিক দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে নাইম হোসেন (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। গ্রেফতারকৃত নাইম হোসেন পাবনা সদর উপজেলার আরিফপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি আব্দুল জলিলের ছেলে। পুলিশ জানায়, স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে একটি সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ওজন ১০ গ্রাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে সংরক্ষণ করতেন এবং জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। এ ঘটনায় উদ্ধারকৃত নেশাজাতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশ সর্বদা বদ্ধপরিকর। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার