পাবনায় প্রায় দেড় কেজি গাঁজাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক : পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে অভিযান চালিয়ে ১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (৯ জুন) সকাল ৬টা ৫০ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। ডিএনসি সূত্রে জানা যায়, পরিদর্শক তারেক মাহমুদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানাধীন ভাঁড়ারা ইউনিয়নের আতাইকান্দা গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় অভিযুক্তের নিজ দখলীয় বসতঘর থেকে ১ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং মো. জামাল (৪৫) নামে একজনকে আটক করা হয়। আটক জামাল আতাইকান্দা গ্রামের বাসিন্দা। তিনি মৃত রাজ্জাক মণ্ডলের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সোহান বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। তিনি সমাজ থেকে মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার