পাবনায় ডিবির অভিযানে নিষিদ্ধ ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি : পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় আমদানিনিষিদ্ধ ৬ বোতল ‘ইসকাফ’ (ESkuf) সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের এদরাকপুর গ্রামে অভিযান চালিয়ে নাজির মিয়া (৩৯) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি শপিং ব্যাগ থেকে মোট ৬ বোতল (৬০০ মিলিলিটার) ভারতীয় আমদানিনিষিদ্ধ ‘ইসকাফ’ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৬ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজির মিয়া স্বীকার করেন, তিনি বিভিন্ন স্থান থেকে এসব মাদক সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সাঁথিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার