পাবনায় যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দাউদ শেখ, পাবনা : সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে পাবনায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে শহরের বাংলাদেশ ঈদগাহ ময়দানের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, সদস্য সচিব মনির আহমেদসহ জেলা, থানা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ড পরিহার করে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান। এ সময় সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানানো হয়। সমাবেশ শেষে যুবদলের নেতাকর্মীরা অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকার এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার