পাবনায় বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার
আব্দুল মোমিন সাগর :
পাবনা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১৬ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) পাবনা সদর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে এসব আসামি ও ব্যাক্তিদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে ১৬ জন সাজাপ্রাপ্ত ও সাধারণ ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জন মাদক কারবারি এবং ১ জন চাকুসহ আটক ব্যক্তি রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে সদর থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পাবনা সদর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সিএনএফ টিভি।
Comments
Post a Comment