পাবনায় মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড ও জরিমানা

স্টাফ রিপোর্টার, পাবনা: পাবনার আটঘরিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯ মাদকসেবীকে আটক করে সামারি ট্রায়ালের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, পাবনা জেলার পুলিশ সুপার মো. সুফি উল্লাহর নির্দেশনায় আটঘরিয়া থানা পুলিশ শনিবার (২০ জুন) মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা ও মদ সেবনের অভিযোগে ৯ জনকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। আটককৃতদের মধ্যে গাঁজা সেবনের অভিযোগে পাবনা সদর উপজেলার রাধানগর বাগানপাড়া এলাকার মো. মাসুম (১৯) ও মো. জসিম শেখ (২৫) এবং মদ সেবনের অভিযোগে আটঘরিয়া উপজেলার ধলেশ্বর মধ্যপাড়া এলাকার মো. মুন্না (২০), নাহিদ (২০), মো. রোকন হোসেন (২৫), মতিগাছা এলাকার মো. আকাশ (২০), মো. নাইমুর রহমান (২৬), দক্ষিণ রাঘবপুর এলাকার মো. ফরিদ উদ্দিন (৩১) ও মো. ফরহাদ হোসেন (৪০)কে আটক করা হয়। পরবর্তীতে সামারি ট্রায়াল আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম রায় প্রদান করেন। রায়ে গাঁজা সেবনের দায়ে দুইজনকে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা এবং মদ সেবনের দায়ে সাতজনকে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। রায় কার্যকর শেষে দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে দিয়ে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার