ঈশ্বরদীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০২ টি নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। রোববার (৭ জুন) দুপুর ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পাবনা জেলা কার্যালয়ের ঈশ্বরদী "খ" সার্কেলের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ডিএনসির পরিদর্শক আব্দুর রহিমের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দিঘা মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় অভিযুক্তের নিজ দখলীয় বসতবাড়ি থেকে ১০২ টি ইয়াবা ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি সোহেল রানা (২৫) নামে একজনকে আটক করা হয়। আটক সোহেল রানা দিঘা মধ্যপাড়া গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে। এ ঘটনায় ডিএনসির পরিদর্শক আব্দুর রহিম বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৮(ক) ধারায় ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার