Posts

ঋণের টাকা ও পরকীয়া—জাহিদ হত্যায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ

খালেদ আহমেদ : পাবনার সাঁথিয়া উপজেলার সিলন্দা বাজার এলাকায় বড়াল নদী থেকে উদ্ধার হওয়া জাহিদ হাসান (৩৫) এর মৃত্যুকে ঘিরে পুলিশের তদন্তে উদাসীনতার অভিযোগ উঠেছে। নিহত জাহিদ হাসান চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা হাটপাড়া গ্রামের কাজেম প্রামাণিকের ছেলে। তিনি শ্বশুরবাড়িতে যাওয়ার পর নিখোঁজ হন। নিখোঁজের দুই দিন পর সোমবার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে সাঁথিয়া উপজেলার সিলন্দা বাজার এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জাহিদের বাবা কাজেম প্রামাণিক বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। শনিবার ২৮ মার্চ দুপুর সোয়া ১ টায় মুঠোফোনে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, “জাহিদের লাশের পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে এবং মামলার তদন্তের দায়িত্ব নগরবাড়ি নৌ পুলিশের ওপর ন্যস্ত রয়েছে।” তখনই মুঠোফোনে মামলার তদন্ত কর্মকর্তা নগরবাড়ি নৌ পুলিশের এসআই মোঃ আইনুলের কাছে তদন্তের অগ্রগতি জানতে চাইলে তিনি জানান, “পোস্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।” সুরতহাল প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তা করা হয়েছে। তবে সেটির ভিত্তিতে মৃত্যুর প্রক...

পাবনা ডিবি পুলিশ গাঁজাসহ নারী ব্যবসায়ীকে গ্রেফতার করেছে

স্টাফ রিপোর্টার : পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রোববার (১৫ মার্চ) বিকেলে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়ীয়া পশ্চিমপাড়া চকপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মহিদুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল পাবনা সদর থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় দুবলিয়া বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চরতারাপুর ইউনিয়নের তারাবাড়ীয়া পশ্চিমপাড়া চকপাড়া এলাকায় এক নারী মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে বরলা প্রায় ৩ টায় ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়ীয়া পশ্চিমপাড়া চকপাড়া এলাকার বাসিন্দা ইকবাল প্রামাণিকের স্ত্রী হাসিনা খাতুন ওরফে মিনি (৪৬) পালানোর চেষ্টা করলে নারী কনস্টেবল চামেলী খাতুন তাকে আটক করেন। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করলে আটককৃত হাসিনা খাতুন তার বাড়িতে গাঁজা...

পাবনায় র‍্যাবের অভিযানে বিদেশি বার্মিজ গানসহ দুইজন গ্রেফতার

আব্দুল মোমিন সাগর : পাবনা সদর উপজেলার হরিনারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি বার্মিজগানসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়। র‍্যাব-১২ সূত্রে জানা যায়, অধিনায়ক র‍্যাব-১২, সিরাজগঞ্জের নির্দেশনায় শুক্রবার (১৩ মার্চ ২০২৬) বিকেল ৫টা ৫০ মিনিটে র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস) বিএন-এর নেতৃত্বে একটি আভিযানিক দল পাবনা সদর থানার হরিনারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— আতাইকুলা থানার ধর্মগ্রাম গ্রামের মৃত সাকের প্রামানিকের ছেলে মো. আবু বক্কর প্রামানিক (৫৮) এবং মৃত আবু তাহের প্রামানিকের ছেলে মো. ইসলাম প্রামানিক (৪৮)। অভিযান চলাকালে তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র (বিদেশি বার্মিজগান), একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে...

দীর্ঘ ১৭ বছর খুঁটির জোরে সরকারি দপ্তরে সাইফুন্নাহারের আধিপত্য

স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) পাবনা’র নির্বাহী প্রকৌশলী সাইফুন্নাহারকে ঘিরে নানা অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। একজন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা হয়েও নিজ জেলায় দীর্ঘদিন কর্মরত থাকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, তিনি নিয়মিতভাবে অফিসের নির্ধারিত সময়ে উপস্থিত থাকেন না। সরেজমিনে অফিসে গিয়েও তার অনুপস্থিতির সত্যতা পাওয়া গেছে বলে জানা গেছে। ফলে গভীর নলকূপ সংক্রান্ত কাজে আগত সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অফিস সূত্রে জানা যায়, দায়িত্ব পালনের পরিবর্তে তিনি প্রায়ই সহকারী প্রকৌশলী আব্দুল খালেককে নিজ কক্ষে ডেকে দীর্ঘ সময় গল্পে মেতে থাকেন। এতে অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং জনসেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জানা গেছে, সাইফুন্নাহার পূর্বে সহকারী প্রকৌশলী হিসেবে একই দপ্তরে কর্মরত ছিলেন। পরবর্তীতে নির্বাহী প্রকৌশলী পদে উন্নীত হলেও তিনি প্রায় ১৭ বছর ধরে একই অফিসে বহাল আছেন। দীর্ঘদিন একই স্থানে দায়িত্ব পালনের ফলে তিনি কোনো নিয়ম-নীতি তোয়াক্কা করছেন না বলেও অভিযোগ রয়েছে। এছাড়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজ জেলা পাবনায় পদায়ন ও বহা...

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

সংবাদদাতা : পাবনার ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, চাঁদাবাজি ও অবৈধ সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জাকারিয়া পিন্টু, সোনামনি, মেহেদী হাসান ও জাকির হোসেন জুয়েল নামের এই চার ভাই সন্ত্রাসী কার্যকলাপ, মাদক পাচার ও পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের মাধ্যমে হাজার কোটি টাকার মালিক হয়েছেন । অভিযোগে আরও বলা হয়েছে, তাদের তৎপরতার কারণেই পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপির ভরাডুবি হয়েছে এবং দলটি এলাকায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ও সম্পদের বিবরণ মোঃ জাকারিয়া পিন্টু: তিনি ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এবং সম্প্রতি দল থেকে বহিষ্কৃত হয়েছেন । তার বিরুদ্ধে নিজ গ্রামে দুইটি ডুপ্লেক্স বাড়ি, ঈশ্বরদী রেলগেট এলাকায় 'সুলভ বাজার' নামক একটি সুপারশপ, ঈশ্বরদী বাংলা মদের ভাটির পিছনে সাড়ে চার বিঘা জমি, পুরাতন ইসলামিয়া হাসপাতাল সংলগ্ন আরামবাগে পাঁচ কাঠার প্লট, ঢাকার বাড্ডায় একটি বিলাসবহুল ফ্ল্যাট এবং চারটি নতুন মডেলের প্রাইভেট কার (ঢাকা মেট্রো ঘ-১৭-১৪১০) থাকার তথ্য পাওয়া...

পাবনায় পল্লী চিকিৎসককে অপহরণের চেষ্টা- ভুক্তভোগীর পাশে এমপি শিমুল বিশ্বাস

বিশেষ প্রতিনিধি : পাবনা সদর উপজেলার দুবলিয়া ঠাকুরপাড়া গ্রামে এক পল্লী চিকিৎসককে আগ্নেয়াস্ত্রের মুখে অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বৃন্দাবন মৈত্র ওই এলাকার মৃত বিনোদ চন্দ্র মৈত্রের ছেলে। ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পারিবারিক সূত্রে জানা যায়, বৃন্দাবন মৈত্র রাতে দুবলিয়া বাজারের ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পর এক ব্যক্তি রোগী দেখানোর কথা বলে তাঁকে বাইরে ডাকে। তিনি বারান্দায় আসামাত্র কয়েকজন দুর্বৃত্ত জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তারা আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ফাঁকা গুলি ছুড়লে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা চিৎকার শুরু করেন। লোকজন এগিয়ে এলে অপহরণকারীরা দ্রুত পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পাবনা সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এড. শামছুর রহমান শিমুল বিশ্বাস ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ান। তাঁর নির্দেশে স্থানীয় নেতৃবৃন্দ চিকিৎসকের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং আইনি সহায়তার আশ্বাস দেন। ভুক্তভোগী বৃন্দাবন মৈত্র জানান, “কারও সঙ্গে আমার কোনো বিরোধ নেই। ঘটনার পর খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এখন আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুত...

জামায়াতের অপপ্রচারের বিরুদ্ধে পাবনা বিএনপির তীব্র প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি : পাবনা-৫ (সদর) আসন নিয়ে কেন্দ্রীয় জামায়াতের মিথ্যা সাংবাদিক সম্মেলনের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। তিনি বলেন, জনসমর্থন হারিয়ে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে জামায়াত উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার ও অসত্য বক্তব্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সামাজিক মাধ্যমে তথাকথিত ‘বট’ বাহিনী ব্যবহার করে একের পর এক গুজব ও মিথ্যাচার চালানো হচ্ছে, যা নির্বাচনের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা ছাড়া কিছু নয়। স্থানীয় পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় দপ্তর পর্যন্ত সমন্বিতভাবে এ ধরনের নোংরা রাজনীতি পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মীসহ পাবনার সর্বস্তরের মানুষ ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের পক্ষে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে প্রস্তুত রয়েছেন। প্রশাসনিকভাবে নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও জনগণের ভোটাধিকার রক্ষায় আমরা ধৈর্য ও সহনশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছি। শেষে তিনি জামায়াতের উত্থাপিত অসত্য অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং মহান আল্লাহর সহায়তা কামনা করেন। সিএনএফ টিভি।