পাবনায় ঈদুল আযহা উদযাপনে ব্যাপক প্রস্তুতি
অব্দুল মোমিন সাগর : পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উদযাপন উপলক্ষে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। সভায় ঈদ জামাত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান জাতীয় পতাকা ও “ঈদ মোবারক” ব্যানারে সজ্জিতকরণ, ঈদগাহ মাঠ প্রস্তুত এবং বৃষ্টির কথা বিবেচনায় ত্রিপল বা বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে। পাবনা পুলিশ লাইনস ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা আল আমিন। এছাড়া ঈদ জামাতকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষায় জেলার গুরুত্বপূর্ণ ঈদগাহসহ সকল স্থানে অতিরিক্ত পুলিশ, র্যাব ও গোয়েন্দা নজরদারি জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আরও সিদ্ধান্ত হয়, ঈদের দিন হাসপাতাল, কারাগার ও শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন, ঈদগাহে মেডিকেল টিম মোতায়েন, স্বেচ্ছাসেবক বাহিনী গঠন এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের ব্যবস্থা গ্...