Posts

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার

আব্দুল মোমিন সাগর : পাবনায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২ এর অভিযানে একটি বিদেশি রিভলভারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব জানায়, গত বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে র‍্যাব-১২, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ পাবনার একটি দল সদর থানাধীন উত্তর রঘুনাথপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে জব্বার প্রামানিক (৪২) ও গুলজার হোসেন (৩৫) নামে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, একটি রিভলভার কভার, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়। র‍্যাব সূত্রে আরও জানা যায়, উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১২, সিপিসি-২ পাবনা মাদক, অস্ত্র ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে সবাইকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। সিএনএফ টিভি।

স্বেচ্ছাসেবক দল নেতা এসএম আদনানের বহিষ্কারাদেশ প্রত্যাহার-স্বপদে বহাল

পাবনা শহর প্রতিনিধি : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য (সহ-দপ্তর) এসএম আদনান উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করেছে। বুধবার (২১ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক কাজী আব্দুল্লাহ্ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এ বিষয়ে এস এম আদনান উদ্দিন বলেন, অতীতের সকল ভুল-ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে মানবতা, দেশপ্রেম ও জনকল্যাণমূলক রাজনীতিতে নিজেকে আরও বেশি সম্পৃক্ত করতে চাই। দেশ ও সমাজের কল্যাণে সৃজনশীল রাজনীতি উপহার দেওয়ার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করতে বদ্ধপরিকর। উল্লেখ্য, এস এম আদনান উদ্দিন ২০১৫ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রদলের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হন। — সিএনএফ টিভি

পরিবেশ ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনায় পাবনায় ৩.৭৫ লাখ টাকা জরিমানা

আব্দুল মোমিন সাগর : বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী পরিবেশ ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে পাবনায় একটি ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের নিয়মিত পরিদর্শনে সদর উপজেলার হরিয়ান, সুরগঞ্জ, পাবনা এলাকায় অবস্থিত ‘মেসার্স শ্রী স্টার ব্রিকস’ নামের ইটভাটায় পরিবেশ ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এতে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি সাধিত হওয়ায় পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ভাটাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পরিদর্শন প্রতিবেদনের আলোকে অনুমোদিত পদ্ধতিতে Environmental Damage Assessment (ইডিএ) সম্পন্ন করে ক্ষতিপূরণ বাবদ প্রতিষ্ঠানটিকে ৩ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এ অর্থ সরকারি কোষাগারে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতে পরিবেশ আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে পরিবেশ রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সিএনএফ টিভি।

পাবনায় অবৈধ ইটভাটায় অভিযানে সাড়ে ২১ লাখ টাকা জরিমানা

আব্দুল মোমিন সাগর : পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে পাবনা জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব-১২, সড়ক ও জনপথ বিভাগ, আনসার ব্যাটালিয়ন, সিভিল সার্জন অফিস, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে জেলার বিভিন্ন উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পরিবেশ আইন, ২০২৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী মোট ৭টি ইটভাটাকে ২১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এসব ইটভাটার কার্যক্রম বন্ধ করে অবৈধ চিমনিসহ বিভিন্ন স্থাপনা বিনষ্ট করা হয় এবং জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। জরিমানা প্রাপ্ত ইটভাটাগুলো হলো—মেসার্স সততা ব্রিকস, মেসার্স একতা ব্রিকস, মেসার্স সওতা ব্রিকস, মেসার্স মন্ডল এন্টারপ্রাইজ, মেসার্স বিএম ব্রিকস, মেসার্স বিকেবি ব্রিকস এবং মেসার্স এসএমবি ব্রিকস। প্রতিটি ইটভাটাকে ৩ লাখ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়। এ সময় র‌্যাব-১২ ও পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল গফুরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানকালে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদি...

দৈনিক ঘোষণার পাবনা জেলা প্রতিনিধি কৌশিক হোসেনের মায়ের ইন্তেকাল

বিশেষ প্রতিনিধি : দৈনিক ঘোষণার পাবনা জেলা প্রতিনিধি কৌশিক হোসেনের মা আফরোজা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। শনিবার (১৭ জানুয়ারি) রাত ৯টায় পাবনা সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে রবিনগর গোবিন্দা নাজিমুদ্দিন রোডে নিজ বাসভবনে অসুস্থতা অনুভব করলে তাকে দ্রুত পাবনা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি একমাত্র ছেলে রেখে গেছেন, যিনি পাবনায় সুনামের সঙ্গে সাংবাদিকতা করছেন। তার নামাজে জানাযা রোববার ১৮ জানুয়ারি বাদ যোহর গোবিন্দা দেওয়ান বাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পাবনা আরিফপুর সদর গোরস্থানে দাফন সম্পন্ন হবে। সিএনএফ টিভি।

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কৌশিক হোসেন : পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণে প্রতিষ্ঠানটির শিক্ষক উত্তম কুমার এর বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ২০২৬ সালের ১ জানুয়ারি বেলা ২টায় এ অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী এদিন সকাল ১০ টা থেকে বিতরণ শুরু হয়। উত্তীর্ণ না হওয়া দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নিয়ম বহির্ভূতভাবে বই বিতরণ করছিলেন তিনি। শিক্ষার্থীদের একাধিক অভিভাবকের কাছ থেকে জানা যায় যেসব শিক্ষার্থী উত্তম কুমারের কাছে প্রাইভেট কোচিংয়ে পড়ে তারাই সহজে বই পেয়ে যাচ্ছে। আর যারা প্রাইভেট পড়ে না তাদের বইয়ের দেখা পাওয়াই কঠিন হয়ে পড়েছে। অথচ যোগ্য ও নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের অনেকেই বই থেকে বঞ্চিত হয়েছে অভিযোগের সত্যতা জানতে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে গিয়ে অভিযুক্ত শিক্ষক উত্তম কুমারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপনারা অধ্যক্ষ স্যারের সঙ্গে যোগাযোগ করেন বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর বারবার ফোন...

পরিবেশ অধিদপ্তরের অভিযানে পাবনার মেসার্স নীল এন্ড ব্রিকস-এর কার্যক্রম স্থগিত, জরিমানা ও ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ

বিশেষ প্রতিনিধি :বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর আওতায় পাবনা জেলার সাঁথিয়া উপজেলার বুধিপাড়া, জয়নগর এলাকায় অবস্থিত “মেসার্স নীল এন্ড ব্রিকস” নামের ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে গত ২৬ নভেম্বর ২০২৫ তারিখে সরেজমিন পরিদর্শন পরিচালনা করা হয়। পরিদর্শনকালে দেখা যায়, উক্ত ইটভাটাটি পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতীত অবৈধভাবে পরিচালিত হচ্ছে এবং ভাটাটিতে কাঠ ও জ্বালানি হিসেবে নিষিদ্ধ উপকরণ ব্যবহার করা হচ্ছে, যা পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরের প্রাপ্ত তথ্য ও শুনানির ভিত্তিতে ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে কার্যালয়ে উপস্থিত হয়ে ভাটার প্রতিনিধির ব্যাখ্যা গ্রহণ করা হয়। এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরিবেশগত ক্ষয়ক্ষতির জন্য Environmental Damage Assessment (EDA) পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর আওতায় “মেসার্স নীল এন্ড ব্রিকস”-কে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিপূরণ বাবদ ৩ লক্ষ ৫০ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির...