স্বেচ্ছাসেবক দল নেতা এসএম আদনানের বহিষ্কারাদেশ প্রত্যাহার-স্বপদে বহাল
পাবনা শহর প্রতিনিধি :
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য (সহ-দপ্তর) এসএম আদনান উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করেছে।
বুধবার (২১ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক কাজী আব্দুল্লাহ্ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এ বিষয়ে এস এম আদনান উদ্দিন বলেন, অতীতের সকল ভুল-ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে মানবতা, দেশপ্রেম ও জনকল্যাণমূলক রাজনীতিতে নিজেকে আরও বেশি সম্পৃক্ত করতে চাই। দেশ ও সমাজের কল্যাণে সৃজনশীল রাজনীতি উপহার দেওয়ার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করতে বদ্ধপরিকর।
উল্লেখ্য, এস এম আদনান উদ্দিন ২০১৫ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রদলের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হন।
— সিএনএফ টিভি
Comments
Post a Comment