পরিবেশ ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনায় পাবনায় ৩.৭৫ লাখ টাকা জরিমানা
আব্দুল মোমিন সাগর :
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী পরিবেশ ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে পাবনায় একটি ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের নিয়মিত পরিদর্শনে সদর উপজেলার হরিয়ান, সুরগঞ্জ, পাবনা এলাকায় অবস্থিত ‘মেসার্স শ্রী স্টার ব্রিকস’ নামের ইটভাটায় পরিবেশ ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এতে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি সাধিত হওয়ায় পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ভাটাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
পরিদর্শন প্রতিবেদনের আলোকে অনুমোদিত পদ্ধতিতে Environmental Damage Assessment (ইডিএ) সম্পন্ন করে ক্ষতিপূরণ বাবদ প্রতিষ্ঠানটিকে ৩ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এ অর্থ সরকারি কোষাগারে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া ভবিষ্যতে পরিবেশ আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে পরিবেশ রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সিএনএফ টিভি।
Comments
Post a Comment