পরিবেশ অধিদপ্তরের অভিযানে পাবনার মেসার্স নীল এন্ড ব্রিকস-এর কার্যক্রম স্থগিত, জরিমানা ও ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ

বিশেষ প্রতিনিধি :বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর আওতায় পাবনা জেলার সাঁথিয়া উপজেলার বুধিপাড়া, জয়নগর এলাকায় অবস্থিত “মেসার্স নীল এন্ড ব্রিকস” নামের ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে গত ২৬ নভেম্বর ২০২৫ তারিখে সরেজমিন পরিদর্শন পরিচালনা করা হয়। পরিদর্শনকালে দেখা যায়, উক্ত ইটভাটাটি পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতীত অবৈধভাবে পরিচালিত হচ্ছে এবং ভাটাটিতে কাঠ ও জ্বালানি হিসেবে নিষিদ্ধ উপকরণ ব্যবহার করা হচ্ছে, যা পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরের প্রাপ্ত তথ্য ও শুনানির ভিত্তিতে ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে কার্যালয়ে উপস্থিত হয়ে ভাটার প্রতিনিধির ব্যাখ্যা গ্রহণ করা হয়। এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরিবেশগত ক্ষয়ক্ষতির জন্য Environmental Damage Assessment (EDA) পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর আওতায় “মেসার্স নীল এন্ড ব্রিকস”-কে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিপূরণ বাবদ ৩ লক্ষ ৫০ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়। এছাড়াও, ভাটাটির সকল কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় এবং আগামী ০৩ (তিন) মাসের মধ্যে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারী যেকোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার