Posts

অধ্যক্ষ মাহাতাব বিশ্বাসের দুই সন্তান সপরিবারে ওমরাহ পালনে যাচ্ছেন

নিজস্ব প্রতিনিধি : পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস এর দুই সন্তান সপরিবারে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কার পথে রওয়ানা হচ্ছেন। আজ রোববার রাতে তারা পবিত্র শহর মক্কার উদ্দেশ্যে যাত্রা করবেন। মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেডের গণসংযোগ বিভাগ জানিয়েছে, অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাসের বড় ছেলে অধ্যাপক মাসুদুজ্জামান বিশ্বাস বিপুল এবং তার স্ত্রী মাফরুহা স্বাতী ও তাদের দুই সন্তান, মেঝ ছেলে আসাদুজ্জামান বিশ্বাস শিপুল এবং তার স্ত্রী অ্যাডভোকেট ফারজানা বিশ্বাস তাদের দুই সন্তানসহ পবিত্র ওমরাহ পালন করবেন। পারিবারিক এই ওমরাহ পালন উপলক্ষে অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস বলেন, "তিনি নিজে একাধিকবার পবিত্র হজ পালন করেছেন এবং এর আগে নাতি নীল বিশ্বাসকে সাথে নিয়েও ওমরাহ পালন করেছেন। এবার তার পরিবারের সদস্যরা ওমরাহ পালন করতে যাচ্ছেন।" তিনি ধর্মীয় অনুভূতি প্রকাশ করে বলেন, ইসলামের আদর্শ মেনে চলা প্রতিটি মুসলমানের কর্...

বাংলাদেশের শিল্প ও স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আনতে পারে অ্যাডিটিভ প্রযুক্তি

মস্কো থেকে এবিএম ফজলুর রহমান : বাংলাদেশের শিল্প ও স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আনতে পারে অ্যাডিটিভ প্রযুক্তি। অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং বা থ্রিডি প্রিন্টিং এর মাধ্যমে উপাদান কম অপচয় করে, খরচ ও সময় বাঁচিয়ে জটিল সব যন্ত্রাংশ তৈরি করা সম্ভব। রাশিয়ার পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম এই প্রযুক্তি পারমাণবিক খাতে ব্যবহার করে এর কার্যকারিতা প্রমাণ করেছে উল্লেখ করে বাংলাদেশেও এর ব্যবহার নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন সংস্থার কর্মকমর্তারা। বুধবার রাশিয়ার মস্কো শহরে রাশিয়ার পরমানু সংস্থা রোসাটম আয়োজিত রোসাটম হেড অফিসে এক সেমিনারে এই সম্ভাবনার কথা জানানো হয়। বিশেষজ্ঞরা জানান, অ্যাডিটিভ প্রযুক্তি ব্যবহার করে বানানো থ্রিডি প্রিন্টিং এর সবচেয়ে বড় সুবিধা খরচ, সময় ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। জটিল এবং কাস্টমাইজড যন্ত্রাংশ তৈরিতে প্রচলিত পদ্ধতির তুলনায় অ্যাডিটিভ প্রযুক্তি কম খরচ হয়। কারণ এতে উপাদানের অপচয় কম হয় এবং সরঞ্জাম তৈরির জন্যও আলাদা খরচ লাগে না। যার সুফল পাওয়ার দাবি করেছে রাশিয়ার পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম। অ্যাডিটিভ প্রযুক্তিতে ডিজাইন থেকে সরাসরি এবং দ্রুত প্রোটোটাইপ বা চূড়ান্ত পণ্য তৈরি করা ...

আর্ন্তজাতিক পরমানু সপ্তাহ’ উদযাপনে মস্কো যাচ্ছেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলু

পিপ : ‘আর্ন্তজাতিক পরমানু সপ্তাহ’ উদযাপনে রাশিয়া সরকারের আমন্ত্রনে মস্কো যাচ্ছেন এনটিভি ও সমকালের পাবনাস্থ স্টাফ করেসপনডেন্ট এবং পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমানসহ দেশের খ্যাতনামা ছয় সাংবাদিক। অন্য পাঁচজন হলেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মো. মহিউদ্দিন নিলয়, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক (সিএনই) মোস্তফা আকমল, সময় টেলিভিশনের আর্ন্তজাতিক ডেস্ক প্রধান ও যুগ্ম বার্তা সস্পাদক মহাম্মদ ওমর ফারুক ইনান, দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি হাসান আজাদ ও ঈশ্বরদী থেকে প্রকাশিত সাপ্তাহিক জনদৃষ্টির সম্পাদক ও প্রকাশক মো. জাহাঙ্গীর হোসেন। সোমবার ২২ সেপ্টেম্বর সকালে হযরত শাহ জালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে এমিরেটস এয়ার লাইন্সের বোয়িং বিমানযোগে তারা দুবাই হয়ে মস্কো যাবেন। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর মস্কোর সেন্ট পিটার্সবাগে ‘আর্ন্তজাতিক পরমানু সপ্তাহ’ উৎসব উদযাপন হবে। পরমানু বিজ্ঞানের ৮০ বছর উপলক্ষে রাশিয়া সরকারের পররাষ্ট্র মন্ত্রনালয় ও রোসাটম ‘আর্ন্তজাতিক পরমানু সপ্তাহ’ পালনের উদ্যোগ গ্রহণ করেন। রোসাটম পৃথিবীর বিভিন্ন দেশে পারমানবিক স্থাপনে অভুতপুর্ব সাফল্য...

পাবনায় ভুল চিকিৎসায় তরুণী মৃত্যু শয্যায়

ফয়সাল মাহমুদ পল্লব : পাবনায় বেসরকারি সোমা ক্লিনিকের ভুল চিকিৎসায় ২৫ বছরের তানজিলা এখন জীবন-মৃত্যুর লড়াই করছেন বলে অভিযোগ উঠেছে। ২২ আগস্ট পিত্তথলির সমস্যায় অস্ত্রোপচারের পর থেকেই তার অবস্থা অবনতি হতে থাকে। একের পর এক হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা জানান—অপারেশনে পিত্তথলির বদলে পিত্তনালীতে ক্লিপ লাগানো হয়েছে, ফলে মারাত্মক ইনফেকশন ও রক্তস্বল্পতায় তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন। স্বজনরা অভিযোগ করেন, বিষয়টি জানালেও সোমা ক্লিনিক কর্তৃপক্ষ দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত অনুরোধ করেও কোনো সহায়তা মেলেনি। স্বজনদের দাবি, ভুল চিকিৎসায় দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনা হোক। সিএনএফ টিভি।

পাবনায় ইসলামী আন্দোলনের জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন

আব্দুল মোমেন হোসেন সাগর: রবিবার (০১ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার নতুন জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। পূর্বে কার্যালয়টি সাবেক তাজ বোর্ডিংয়ের চতুর্থ তলায় (আওরঙ্গজেব রোড, পাবনা) অবস্থিত ছিল। সেখান থেকে স্থানান্তর করে নতুন করে সেবা কমপ্লেক্স, নতুন বাস টার্মিনাল, পাবনা-তে জেলা কার্যালয় উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল দা.বা.। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার প্রধান উপদেষ্টা ও পাবনা-৫ আসনের হাতপাখার এমপি প্রার্থী মুফতী নাজমুল হোসাইন, পাবনা-৩ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব আব্দুল খালেক, পাবনা-৪ আসনের হাতপাখার এমপি প্রার্থী মাওলানা আনোয়ার হোসাইন ফরিদী। এছাড়াও উপস্থিত ছিলেন— দ্বীনি সংগঠন পাবনা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক মুফতী মুক্তাদির হোস...

পাবনায় ১১ বছরের মাদ্রাসাছাত্র অপহরণের পর উদ্ধার

রিপোর্টার: আব্দুল মমিন হোসেন সাগর পাবনা শহরের জামিয়া আশরাফিয়া মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্র লামিম আহমেদ ফয়সাল (১১) অপহরণের পর র‍্যাবের বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে। কিছুক্ষণ পরেই দুপুর আনুমানিক ১২টার সময় ফয়সালের বাবার মোবাইল ফোনে কল দিয়ে অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ১৫ লাখ টাকা দাবি করে। বিষয়টি সঙ্গে সঙ্গে ফয়সালের বাবা মাদ্রাসা কর্তৃপক্ষকে জানালে তারা দ্রুত পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম আশ্বাস দিয়ে বলেন, “ছেলেটিকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।” পরে র‍্যাব-১২ পাবনার একটি বিশেষ টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকার একটি তেল পাম্প সংলগ্ন স্থান থেকে লামিম আহমেদ ফয়সালকে উদ্ধার করে। এ সময় অপহরণকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপহরণকারীর নাম হোসাইন আহমেদ। সে পাবনা সদর উপজেলার ধর্মগ্রাম গ্রামের আতিকুর রহমানের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোসাইন স্বীকার করেছে, একাই টাকার লোভে সে এই অপহরণের ঘটনা ঘ...

জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি হলেন আব্দুল নাহিদ মিয়া

স্টাফ রিপোর্টারঃ দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন পাবনার কৃতি সন্তান, মাই টিভি পাবনার জেলা প্রতিনিধি আব্দুল নাহিদ মিয়া। উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি দীর্ঘ ৮ বছর ধরে জাতীয় সাংবাদিক সংস্থার পরিকল্পনা সচিবের দায়িত্ব পালন করেছেন এবং সংগঠনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গত ১১ আগস্ট এক ভার্চুয়াল সভায় সংগঠনের সভাপতি মোছাঃ আছিয়া আক্তার ও মহাসচিব মোঃ আলমগীর গনি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। সভায় জানানো হয়, সাংবাদিক আব্দুল নাহিদ মিয়া জাতীয় সাংবাদিক সংস্থার উন্নয়ন, সাংগঠনিক কর্মকাণ্ড ও সাংবাদিক সমাজের স্বার্থে নিরলসভাবে কাজ করে আসছেন। তার সততা, দক্ষতা ও নেতৃত্বগুণ সংস্থাকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করেছে। সভাপতি ও মহাসচিব আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি আরও বেশি উদ্যম ও আন্তরিকতার সাথে কাজ করে সাংবাদিক সমাজের কল্যাণে উল্লেখযোগ্য অবদান রাখবেন। জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে সাংবাদিক আব্দুল নাহিদ মিয়ার সাফল্য ও মঙ্গল কামনা করা হয়েছে। সিএন...