পাবনায় ভুল চিকিৎসায় তরুণী মৃত্যু শয্যায়

ফয়সাল মাহমুদ পল্লব : পাবনায় বেসরকারি সোমা ক্লিনিকের ভুল চিকিৎসায় ২৫ বছরের তানজিলা এখন জীবন-মৃত্যুর লড়াই করছেন বলে অভিযোগ উঠেছে। ২২ আগস্ট পিত্তথলির সমস্যায় অস্ত্রোপচারের পর থেকেই তার অবস্থা অবনতি হতে থাকে। একের পর এক হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা জানান—অপারেশনে পিত্তথলির বদলে পিত্তনালীতে ক্লিপ লাগানো হয়েছে, ফলে মারাত্মক ইনফেকশন ও রক্তস্বল্পতায় তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন। স্বজনরা অভিযোগ করেন, বিষয়টি জানালেও সোমা ক্লিনিক কর্তৃপক্ষ দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত অনুরোধ করেও কোনো সহায়তা মেলেনি। স্বজনদের দাবি, ভুল চিকিৎসায় দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনা হোক। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার