পাবনায় ইসলামী আন্দোলনের জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন

আব্দুল মোমেন হোসেন সাগর: রবিবার (০১ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার নতুন জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। পূর্বে কার্যালয়টি সাবেক তাজ বোর্ডিংয়ের চতুর্থ তলায় (আওরঙ্গজেব রোড, পাবনা) অবস্থিত ছিল। সেখান থেকে স্থানান্তর করে নতুন করে সেবা কমপ্লেক্স, নতুন বাস টার্মিনাল, পাবনা-তে জেলা কার্যালয় উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল দা.বা.। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার প্রধান উপদেষ্টা ও পাবনা-৫ আসনের হাতপাখার এমপি প্রার্থী মুফতী নাজমুল হোসাইন, পাবনা-৩ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব আব্দুল খালেক, পাবনা-৪ আসনের হাতপাখার এমপি প্রার্থী মাওলানা আনোয়ার হোসাইন ফরিদী। এছাড়াও উপস্থিত ছিলেন— দ্বীনি সংগঠন পাবনা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক মুফতী মুক্তাদির হোসাইন মারুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা জেলার সহ-সভাপতি মাওলানা আবু বক্কার সিদ্দিক ও সেক্রেটারি মোঃ আব্দুল মমিন হোসেন, ইসলামী যুব আন্দোলন পাবনা জেলা শাখার সহ-সভাপতি আব্দুল আহাদ প্রামাণিক ও সাধারণ সম্পাদক মোঃ সনি শেখ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা সভাপতি মোহাম্মদ জুবায়ের আহমেদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ পাবনা জেলা সভাপতি মুফতী জাকারিয়া ও সাধারণ সম্পাদক মুফতী আরিফ কাসেমী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ সাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিয়াম হোসেন প্রমুখ। উল্লেখ্য, পাবনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সাংগঠনিক কার্যক্রম দিন দিন সম্প্রসারিত হচ্ছে। নতুন জেলা কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে এ কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার