অধ্যক্ষ মাহাতাব বিশ্বাসের দুই সন্তান সপরিবারে ওমরাহ পালনে যাচ্ছেন
নিজস্ব প্রতিনিধি : পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস এর দুই সন্তান সপরিবারে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কার পথে রওয়ানা হচ্ছেন। আজ রোববার রাতে তারা পবিত্র শহর মক্কার উদ্দেশ্যে যাত্রা করবেন।
মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেডের গণসংযোগ বিভাগ জানিয়েছে, অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাসের বড় ছেলে অধ্যাপক মাসুদুজ্জামান বিশ্বাস বিপুল এবং তার স্ত্রী মাফরুহা স্বাতী ও তাদের দুই সন্তান, মেঝ ছেলে আসাদুজ্জামান বিশ্বাস শিপুল এবং তার স্ত্রী অ্যাডভোকেট ফারজানা বিশ্বাস তাদের দুই সন্তানসহ পবিত্র ওমরাহ পালন করবেন।
পারিবারিক এই ওমরাহ পালন উপলক্ষে অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস বলেন, "তিনি নিজে একাধিকবার পবিত্র হজ পালন করেছেন এবং এর আগে নাতি নীল বিশ্বাসকে সাথে নিয়েও ওমরাহ পালন করেছেন। এবার তার পরিবারের সদস্যরা ওমরাহ পালন করতে যাচ্ছেন।"
তিনি ধর্মীয় অনুভূতি প্রকাশ করে বলেন, ইসলামের আদর্শ মেনে চলা প্রতিটি মুসলমানের কর্তব্য। আমার পরিবারের সদস্যরা ওমরাহ পালনের মাধ্যমে ইসলামের প্রতি তাদের আনুগত্য ও মমত্ববোধ আরও বাড়াবে বলে আমি আশা করি।
অধ্যক্ষ মাহাতাব বিশ্বাস পাবনা জেলার বাসিন্দাসহ সকলের কাছে তাদের জন্য দোয়া কামনা করেছেন। ওমরাহ পালনেচ্ছুদের পক্ষে অধ্যক্ষ মাহাতাব বিশ্বাসের বড় নাতি নীল বিশ্বাসও সবার কাছে দোয়া চেয়েছেন, যেন তারা সপরিবারে ওমরাহ পালন করে নিরাপদে দেশে ফিরে আসতে পারেন।
সিএনএফ টিভি।
Comments
Post a Comment