Posts

পাবনা সদর হাসপাতালে মহিলা দালালদের দৌরাত্ম্য

Image
সংবাদদাতাঃ পাবনা জেনারেল হাসপাতালের আউটডোর টিকেট কাউন্টারে মহিলা দালালদের দৌরাত্ম্য চরম পর্যায়ে পৌঁছেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালের আউটডোর চিকিৎসা সেবা, মানুষের এক আস্থার প্রতীক৷ প্রতিদিন দূরদূরান্ত থেকে অনেক মানুষ এখানে চিকিৎসা সেবা নিতে আসেন। অথচ এই মহিলা দালালেরা সুকৌশলে মিথ্যা প্রলোভনে অধিকাংশ রোগীকে হাসপাতালের আশেপাশে প্রাইভেট চেম্বারে নিয়ে সেবা দানের মিথ্যা আশ্বাসে রোগীদের শর্বশান্ত করছে। কয়েকজন মহিলা দালালের সাথে কথা বলে জানা যায় রোগী প্রতি ৪/৫ শত টাকা কামাই হয়। আবার দেখা যায় মাস্ক বিক্রির আড়ালে কিছু দালাল কৌশলে রোগী ভাগিয়ে নিয়ে যাচ্ছে। সিএনএফ টিভি।

পাবনায় সড়ক দুর্ঘটনায় আহত-৩

Image
বিশেষ প্রতিনিধিঃ আজ শুক্রবার ২২ ডিসেম্বর বিকাল ৫ টায় গয়েশপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ইসলামপুর মাদ্রাসার সামনে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মোটরসাইকেল আরোহী রবিউল ইসলাম রবি (৫৫) তার স্ত্রী জামেলা খাতুন (৪৫) কে সাথে নিয়ে তার গ্রামের বাড়ি মৌদ থেকে পাবনা যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ইজিবাইক ও মোটরসাইকেল এর সামনের দিকে ভেঙে ক্ষতিগ্রস্ত হলেও পেছনের দিকে কোন ক্ষয়ক্ষতি হয়নি। এই প্রতিবেদক সেখানে পৌঁছানোর আগেই ইজিবাইক চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান ইজিবাইক চালকের অবস্থা খুবই গুরুতর। ঘটনাস্থল থেকে ইজিবাইক চালকের কোন পরিচয় পাওয়া যায়নি। এদিকে ভুক্তভোগ রবিউল ইসলাম বোনাইনগর ফরিদপুর হাদল ইউপির মৌদ গ্রামের মৃত নুরুল হক খানের ছেলে। দুর্ঘটনায় কোন নিহতের ঘটনা ঘটেনি। তবে ভুক্তভোগী মোটরসাইকেল আরোহী রবি ও তার স্ত্রী জামেলার পায়ে, গায়ে ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। সিএনএফ টিভি।

বিং হিউম্যান বাংলাদেশের পিঠা উৎসব

Image
বিশেষ প্রতিনিধিঃ নানা আনুষ্ঠানিকতায় মঙ্গলবার ১৯ ডিসেম্বর সন্ধ্যায় পাবনা চেম্বার অব কমার্সের মিলনায়তনে বিং হিউম্যান বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হলো বিজয়ের ৫২তম বার্ষিকী ও পিঠা উৎসব। এ উৎসবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা শেষেই শুরু হয় শীতের পিঠা প্রদর্শন, ভোজন এবং সুবিধাবঞ্চিতদের মাঝে বতরণ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মাহাতাব বিশ্বাস সাইন্স এন্ড টেকনোলজি (প্রস্তাবিত) বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মাহতাব উদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম, শিক্ষাবিদ মাহতাব বিশ্বাসের সহধর্মিণী শাহানাজ আক্তার, জেলা কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনার সভাপতি ড. মনছুর আলম ও সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ননটেক বিভাগের বিভাগীয় প্রধান আলী আকবর মিয়া রাজু। সংগঠনের তৈরি পাটিসাপ্টা, ডিম সুন্দরী, লিচুপিঠা, গোলাপ, নকশী, মাছপিঠা, ছিটারুটি, দুধচিতই, লবঙ্গলতিকা, পুডিং, প্যানকেক ও জামাইপিঠাসহ নানা রককম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মজাদার পিঠার স্বাদ নিতে উৎসবে যোগ দেন আমন্ত্রিত অতিথিবৃ...

পাবনায় প্রার্থীদের প্রতিক বরাদ্দ

Image
এস এম আলমঃ দ্বাদশ জাতীয় সংসদ নিবাচনে প্রতিদ্বন্দ্বিতারী প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। সকালে পাবনার ৫টি আসনের প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেয়া হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান প্রতিক বরাদ্দ দেন। এ সময় জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাবনার ৫টি আসনে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় প্রার্থীদের তাদের দলীয় প্রতিক বরাদ্দ দেয়া হয়। এর বাইরে পাবনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ ট্রাক প্রতিক, পাবনা-২ আসনে বিএনএম প্রার্থী ডলি সায়ন্তনী নোঙর প্রতিক, পাবনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ ট্রাক প্রতিক এবং পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব আলী বিশ্বাস ঈগল প্রতিক বরাদ্দ পান। সিএনএফ টিভি।

এসএসসি ৯১ এখন ভাঙ্গুরার নৌকায়

Image
বিশেষ প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (চাটমোহর ভাঙ্গুরা ফরিদপুর) পাবনা ৩ আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মকবুল হোসেনকে বিজয়ী করতে ভাঙ্গুরায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেনের ছেলে ভাঙ্গুরা পৌর মেয়র গোলাম হাসনায়েন রাসেল নৌকার জন্য ভোট চেয়ে উপস্থিত তার এসএসসি ৯১ এর সকল বন্ধুদের কাছে আবেদন করেন। শুধু তাই নয়, নিজ পরিবারের ও পরিচিত সকল ভোটারকেও জানানোর কথা বলেন। আজ রোববার ১৮ ডিসেম্বর দুপুরে ভাঙ্গুরা বাজারে অবস্থিত সচেতন সাহিত্য সাংস্কৃতিক পরিষদের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এসএসসি ৯১ বন্ধুত্বের বন্ধন অন্তরে অন্তরে পাবনা জেলার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আক্তার হোসেন মোল্লা। সর্বশেষ বক্তা ছিলেন ৯১ এর বন্ধু ভাঙ্গুরা পৌর মেয়র রাসেল। সেখানে আরও বক্তব্য দেন ভাঙ্গুরা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক মোখলেছুর রহমান মিল্টন, ভাঙ্গুরা পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা নাজমুল হুদা কালু, ফরিদপুর উপজেলা শিক্ষা অফিসের এটিও আবুল কালাম আজাদ, সিএনএফ টিভির চেয়ারম্যান খাল...

পাবনায় জান্নাতুল ফেরদাউস জামে মসজিদের উদ্বোধন

Image
বিশেষ প্রতিনিধিঃ আজ শুক্রবার ১৫ ডিসেম্বর জামাতের সঙ্গে জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো জান্নাতুল ফেরদৌস জামে মসজিদ। ইটের গাতনি দিয়ে উপরে টিনের চালে এই মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে এলাকাবাসী ও সুকর্মা ফাউন্ডেশনের এতিম কচিকাঁচাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পাবনা সদর উপজেলার হিমায়েতপুর ইউনিয়ন, বিসমিল্লাহ নগরে সুকর্মা ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে প্রায় ১০ কাঠা জমিতে ৭ লক্ষ টাকা ব্যায়ে মসজিদটি নির্মাণ করা হয়েছে। তবে পর্দার দু পারে নারী ও পুরুষের নামাজ আদায় করার এটি একটি আধুনিকমানের সম্পূর্ণ পাকা মসজিদ নির্মানের পরিকল্পনার কথা জানান সুকর্মার কো- ফাউন্ডার সুহানা শেখ। সুকর্মা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আব্দুল কাইয়ুম সৈকত এই প্রতিবেদককে জানান এর পাশাপাশি ৫৪ জন বৃদ্ধ ও ৯৮ জন এতিমের বাসস্থানের ব্যবস্থা থাকবে। সেইসাথে ১ম থেকে ৫ম শ্রেনী পর্যন্ত কারিগরি ও আইটি প্রাইমারি শিক্ষা ব্যবস্থা থাকবে। ৫ তলা ভবন নির্মাণের এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি টাকা। এব্যপারে কর্তৃপক্ষ সকলের সহোযোগিতা কামনা করেছেন। খোতবার আগে প্রধান অতিথির বক্তব্য দেন আঞ্জুমান মফিদুল ইসলাম পাবনার কার্য...

পাবনায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘ*র্ষ

Image
বিশেষ প্রতিনিধিঃ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক বর্ধিত সভায় জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আসনভিত্তিক নির্বাচনী কমিটি গঠনকে কেন্দ্র করে পাবনা জেলা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কেউ গুরুতর আহত না হলেও প্রচুর চেয়ার ভাঙচুর হয়েছে। সূত্রে জানাযায় গতকাল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতা মুস্তাকিম মুহিবের নেতৃত্বে একদল ছাত্রলীগ নেতা নির্বাচনকে কেন্দ্র করে আসনভিত্তিক নির্বাচনী কমিটি গঠন নিয়ে প্রশ্ন করেন। এতে সভায় উত্তেজনা দেখা দেয় এবং চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। এতে জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ এবং মুস্তাকিম মুহিবের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় সেখানে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা এবং জেলা ছাত্রলীগের বর্ধিত সভা চলছিল। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, পাবনা জেলা ছাত্রলীগের বর্ধিত সভাকে ঘিরে একটা ঝামেলা হয়েছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে অনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেউ কোনো লখিত বা মৌখিক অভিযোগ দেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। সিএনএফ ...